Janomukti News
২৮ জুলাই ২০২৬, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াত জোটে অস্থিরতা, ভাঙনের শঙ্কা

জামায়াত জোটে অস্থিরতা, ভাঙনের শঙ্কা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে অস্থিরতা বাড়ছে। নেতৃত্বের ভূমিকা, স্থানীয় সরকার নির্বাচন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শরিকদের মতামত উপেক্ষার অভিযোগে জোটে অসন্তোষ দেখা দিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও খেলাফত মজলিস জোট ছাড়ায় কার্যত এটি ৯ দলীয় জোটে পরিণত হয়েছে।

জোটসংশ্লিষ্ট সূত্র জানায়, নেজামে ইসলাম পার্টিসহ আরও কয়েকটি দল জোট ছাড়ার বিষয়ে ভাবছে। একই সময়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে কওমি ঘরানার সাতটি দলকে নিয়ে নতুন জোট গঠনের আলোচনা চলছে, যা ইসলামপন্থি রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

শরিক দলগুলোর অভিযোগ, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের মতামতকে গুরুত্ব না দিয়ে জামায়াত এককভাবে অবস্থান নিচ্ছে। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে মতপার্থক্য স্পষ্ট হয়েছে। তবে জামায়াতের ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ দাবি করেছেন, জোটে মতপার্থক্য থাকলেও শরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলছে।

এদিকে হেফাজতের উদ্যোগে নতুন জোট গঠনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে না পৌঁছালেও কয়েকটি ইসলামপন্থি দল এতে আগ্রহ দেখিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ইসলামপন্থি রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা দিতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতার গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নতুন কর ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

আগস্টেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন

প্রতারণা মামলায় জামিন পেলেন রিজেন্টের সাহেদ, তবে এখনই মুক্তি নয়

আগস্টেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম, ডিজেল ১১৫ ও অকটেন ১৪৫ টাকা

১৫ বছর আগের ব্যবসায়ী হ-ত্যা মামলায় দুই ছিনতাইকারীর যাবজ্জীবন

কাজিদের অনিয়মে বছরে শত কোটি টাকার রাজস্ব ফাঁকি

‘পাঁচ মাসেও সমাজে পরিবর্তন নেই, বদলেছে শুধু তারেক রহমান’- মির্জা ফখরুল

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

১০

আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

১১

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

১২

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার

১৩

নতুন দায়িত্বে ইশরাক হোসেন

১৪

সাইবার আইন আবার সংশোধনের পথে, গুজব-অপতথ্য ছড়ালে হতে পারে ১০ বছরের কারাদণ্ড

১৫

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

১৬

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হলো পরিস্থিতি

১৭

পণ্য খালাসে জটিলতা, কাস্টমসের বিলম্বে বাড়ছে ব্যবসায়ীদের লোকসান

১৮

‘গুলশানের চামেলি’তে মধুমিতার সঙ্গে থাকছেন বাঁধন

১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় অগ্রগতি, ৩ লাখ শরণার্থী ফিরিয়ে নেবে মিয়ানমার

২০