নারায়ণগঞ্জ প্রতিনিধি:
৩ অগাস্ট ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়নগঞ্জের ফতুল্লায় যুবলীগ নেতা সজল-সজীব বাহিনীর স-ন্ত্রা-সী হা-মলা-য় আহত-৪

নারায়ণগঞ্জের ফতুল্লার কুখ্যাত সন্ত্রাসীর যুবলীগ নেতা সজল হোসেন ইবু ও মাদক সম্রাট সজীবের বিরুদ্ধে হৃদয় নামের এক যুবক ও তার মায়ের ওপর হামলা, হত্যাচেষ্টাসহ নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রেহেনা বেগম (৫২)।

অভিযোগপত্রে রেহেনা বেগম উল্লেখ করেন, তিনি পূর্ব শিয়াচর লালখা এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। অভিযুক্তরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী প্রকৃতির বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার ছেলে মো. হৃদয় (২৬)-কে তাদের সঙ্গে মাদক ব্যবসায় জড়িত হওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। তবে হৃদয় এতে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, ৭ জুন ২০২৬ সকাল প্রায় ১১টার দিকে রেহেনা বেগম তার ছেলে হৃদয়কে নিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে বাড়ি থেকে বের হন। পূর্ব শিয়াচর লালখা এলাকার অ্যাডভান্স গার্মেন্টস সংলগ্ন গলিতে পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে হামলা চালায়।
অভিযোগে বলা হয়, একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হৃদয়ের মাথায় কোপ দেওয়ার চেষ্টা করা হলে সেটি তার বাম চোখের ভ্রুর ওপর লাগে এবং তিনি গুরুতর আহত হন। পরে অন্য অভিযুক্তরা লোহার রড ও কাঠের লাঠি দিয়ে তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

ছেলেকে রক্ষা করতে গেলে রেহেনা বেগমকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া তাকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা এবং শ্লীলতাহানিরও অভিযোগ আনা হয়েছে।
অভিযোগপত্রে আরও বলা হয়, হামলার সময় হৃদয়ের পকেটে থাকা বিদ্যুৎ বিল পরিশোধের জন্য রাখা ৩১ হাজার ৭০০ টাকা এবং প্রায় ২৯ হাজার ৯৯৯ টাকা মূল্যের একটি টেকনো স্পার্ক ব্র্যান্ডের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ করলে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের হত্যাসহ বাড়িঘরে হামলা ও ভাঙচুরের হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় আহত মা-ছেলেকে নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সঙ্গে আলোচনা শেষে তারা ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রেহেনা বেগম। অভিযোগের বিষয়ে আইনগত তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

চাঁদপুর নদী বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

১৫ বছরের চাকরিতে শতকোটি টাকার সম্পদের অভিযোগ, আলোচনায় পিআইও মনিরুজ্জামান

মাদক কারবারিকে ধরিয়ে দেওয়ায় ‘ইয়াবা চেয়েছেন’ ওসি, অভিযোগ কলেজছাত্রের

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই জাদুঘর, সাধারণের জন্য খুলছে পরদিন

মতিঝিলে ফের চাঁদাবাজির অভিযোগ: নতুন পরিচয়ে সক্রিয় পুরোনো সিন্ডিকেট, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

ধরাছোঁয়ার বাইরে ৩০ গডফাদার, মাদকের থাবায় বিপর্যস্ত চাঁদপুর

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে কটূক্তির অভিযোগ, এনসিপির নেতার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

নিলুফার ইয়াসমিনের বিরুদ্ধে দুর্নীতি-ঘুষ-বদলি বাণিজ্যের অভিযোগ

কাজ না করেই ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

১০

দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

১১

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

১২

রূপপুর প্রকল্পে দুই রুশ নাগরিকের সংঘর্ষ, একজন নিহত

১৩

দীর্ঘ বিরতির পর প্রকাশ্যে শেখ হাসিনা, আলোচনায় সাকিব আল হাসানের নাম

১৪

নারায়নগঞ্জের ফতুল্লায় যুবলীগ নেতা সজল-সজীব বাহিনীর স-ন্ত্রা-সী হা-মলা-য় আহত-৪

১৫

বোদায় সংযোগ সড়ক কেটে দেওয়ার অভিযোগ, যাতায়াতে দুর্ভোগে ১০ পরিবার

১৬

নিয়োগের ৪ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমানের পদত্যাগ

১৭

ভূমি অফিসে অনিয়মের অভিযোগে তহসিলদারসহ ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

১৮

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা, সন্ধ্যা থেকেই কার্যকর

২০