অনলাইন ডেস্ক
২ অগাস্ট ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২ আগস্ট) রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে বেনজীর আহমেদের জামিন বাতিলের বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের জামিনের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে তিনি স্বরাষ্ট্রসচিবের সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বরাষ্ট্রসচিব সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন।

তিনি জানান, কয়েক দিন আগেই শুধু এই মামলার আইনি কার্যক্রম পরিচালনার জন্য দুবাইয়ে একটি ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। ওই প্রতিষ্ঠানকে বেনজীর আহমেদের জামিন বাতিলের আবেদন নিয়ে আদালতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বেনজীর আহমেদকে দুবাই ত্যাগ না করার শর্তে জামিন দেওয়া হয়েছে। তবে আদালতের আদেশের পূর্ণাঙ্গ ও প্রত্যয়িত অনুলিপি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে জামিনের সব শর্ত বিস্তারিতভাবে পর্যালোচনা করা যায়।

তিনি আরও বলেন, আদালতের আদেশ হাতে পাওয়ার পর সরকারের নিয়োগ দেওয়া আইনজীবী প্রতিষ্ঠান জামিন বাতিলের আবেদন কার্যকরভাবে উপস্থাপন করবে। এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বেনজীর আহমেদের জামিন বাতিল করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা, সন্ধ্যা থেকেই কার্যকর

দুবাইয়ে শর্তসাপেক্ষ জামিনে কারামুক্ত সাবেক আইজিপি বেনজীর

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসী আটক, দেশে ফেরত ১২ হাজার ৬১৩ জন

ক্যাপিটাল ড্রামায় ‘আমার রাজ্যে তুমি’, তৌসিফের সঙ্গে পায়েল ও মালাইকা

দর্শনা সীমান্তে প্রায় ৭ কেজি সোনা জব্দ, ১৩ কোটি টাকার চালানসহ আটক ১

নওগাঁয় কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগে যুবক গ্রেপ্তার

‘হানি ট্র্যাপ’ কৌশলে তথ্য সংগ্রহের অভিযোগ, ঝাড়খণ্ড থেকে নারী গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে শতাধিক আমগাছ কেটে দিল দুর্বৃত্তরা

১০

৫০০ টাকার বকশিশ নিয়ে বিরোধ, বিয়ের আসরেই সংঘর্ষ

১১

ইরান যুদ্ধ নিয়ে সৌদি-ইসরায়েলের ভিন্ন বার্তা, নতুন চাপে ট্রাম্প প্রশাসন

১২

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক ভাঁওতাবাজি’: ইশরাক হোসেন

১৩

এআই প্রযুক্তিতে ভুয়া ছবি প্রচারের অভিযোগে পঞ্চগড়ে সনাতন সম্প্রদায়ের প্রতিবাদ

১৪

জমি বিরোধে নরসিংদীতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, অভিযুক্ত আ. লীগ নেতার ছেলে

১৫

জমির মালিকানা জটিলতায় সড়কের কাজ বন্ধ

১৬

শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানসহ দুজনের মৃত্যুদণ্ড

১৭

নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

১৮

গাছে বেঁধে নি-র্যা-তনের ভিডিও ছড়ানোর পর স্কুলছাত্রীর আ-ত্ম-হ-ত্যার চেষ্টা

১৯

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ থাকতে হবে বিশ্রামে

২০