ময়মনসিংহ প্রতিনিধি
৪ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাজ না করেই ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

কাজ না করেই ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

ময়মনসিংহের হালুয়াঘাটে কাজ না করেই ৬০ লাখ টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে। গেলো অর্থ বছরে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ভবন মেরামত এবং সংরক্ষণের জন্য ২০২৫-২০২৬ অর্থ বছরে বরাদ্দকৃত এ টাকা উত্তোলন করা হয় জুন মাসে। কাগজে কলমে কাজ বাস্তবায়ন দেখিয়ে টাকা তোলা হলেও, বাস্তবে কিছুই হয়নি।

উপজেলার ধুরাইল, ধারা, জুগলি, স্বদেশী, কৈচাপুর এবং গাজিরভিটা ইউনিয়ন পরিষদের ভবন মেরামত দেখিয়ে জুন মাসে টাকা তোলা হয়েছে ৬০ লাখ টাকা। অথচ এ বিষয়ে জানেন না পরিষদের অন্য কোনো কর্মকর্তা। অথচ জুনের মধ্যে ঠিকাদার নিয়োগ করে কাজ সম্পন্ন হওয়ার কথা। কিন্তু বাস্তবে কোনো কাজই হয়নি পরিষদে। যদিও, শতভাগ কাজ বাস্তবায়ন দেখিয়ে টাকা তুলে নেয়া হয়েছে।

এদিকে, সংস্কারের জন্য বরাদ্দের খবর জানেন না ইউপি সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা। ধুরাইল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিনহাজ উদ্দিন আহমদ বলেন, সংস্কারের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ হয়েছে বলে শুনেছি। তবে অর্থ বছরের সময়সীমা পার হয়ে গেলেও কোনো সংস্কার হয়নি। আমাদের ইউপি ভবনে অনেক সংস্কার কাজ প্রয়োজন।

ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম বলেন, সংস্কার কাজের বরাদ্দ সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে ধুরাইল ইউনিয়ন পরিষদের কোনো সংস্কার কাজ হয়নি বলে তিনি জানান। আত্মসাৎ করা টাকা ফিরিয়ে এনে সংস্কার করার দাবি জানান তিনি।

কৈচাপুর ইউপির হিসাব সহকারী শফিকুর রহমান জানান, কোনো ধরণের সংস্কার কাজ হয়নি এই ইউনিয়ন পরিষদে। ২০২৫-২০২৬ অর্থ বছরে কোনো সংস্কার হয়নি গাজিরভিটা ইউনিয়ন পরিষদে বলে জানান ইউপি প্রশাসনিক কর্মকর্তা সুব্রত দেবনাথ।

সংস্কার না করে বরাদ্দকৃত ৬০ লাখ তুলে নেয়ার বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ জানান, গত অর্থ বছরের ৩০ মে এ ছয়টি ইউপি ভবন সংস্কারের জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ হয়। সংস্কারের মধ্যে উল্লেখযোগ্য ছিল ভবনগুলো নতুন করে রঙ করা। কিন্তু বর্ষাকাল থাকায় রঙ করা হলে তা উঠে যেতে পারে, এ জন্য সংস্কার করা হয়নি। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ৬০ লাখ টাকা পে ওয়ার্ডার করে রাখা আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

চাঁদপুর নদী বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

১৫ বছরের চাকরিতে শতকোটি টাকার সম্পদের অভিযোগ, আলোচনায় পিআইও মনিরুজ্জামান

মাদক কারবারিকে ধরিয়ে দেওয়ায় ‘ইয়াবা চেয়েছেন’ ওসি, অভিযোগ কলেজছাত্রের

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই জাদুঘর, সাধারণের জন্য খুলছে পরদিন

মতিঝিলে ফের চাঁদাবাজির অভিযোগ: নতুন পরিচয়ে সক্রিয় পুরোনো সিন্ডিকেট, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

ধরাছোঁয়ার বাইরে ৩০ গডফাদার, মাদকের থাবায় বিপর্যস্ত চাঁদপুর

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে কটূক্তির অভিযোগ, এনসিপির নেতার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

নিলুফার ইয়াসমিনের বিরুদ্ধে দুর্নীতি-ঘুষ-বদলি বাণিজ্যের অভিযোগ

কাজ না করেই ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

১০

দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

১১

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

১২

রূপপুর প্রকল্পে দুই রুশ নাগরিকের সংঘর্ষ, একজন নিহত

১৩

দীর্ঘ বিরতির পর প্রকাশ্যে শেখ হাসিনা, আলোচনায় সাকিব আল হাসানের নাম

১৪

নারায়নগঞ্জের ফতুল্লায় যুবলীগ নেতা সজল-সজীব বাহিনীর স-ন্ত্রা-সী হা-মলা-য় আহত-৪

১৫

বোদায় সংযোগ সড়ক কেটে দেওয়ার অভিযোগ, যাতায়াতে দুর্ভোগে ১০ পরিবার

১৬

নিয়োগের ৪ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমানের পদত্যাগ

১৭

ভূমি অফিসে অনিয়মের অভিযোগে তহসিলদারসহ ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

১৮

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা, সন্ধ্যা থেকেই কার্যকর

২০