অনলাইন ডেস্ক
৪ অগাস্ট ২০২৬, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক কারবারিকে ধরিয়ে দেওয়ায় ‘ইয়াবা চেয়েছেন’ ওসি, অভিযোগ কলেজছাত্রের

মাদক কারবারিকে ধরিয়ে দেওয়ায় ‘ইয়াবা চেয়েছেন’ ওসি, অভিযোগ কলেজছাত্রের

বাগেরহাটের শরণখোলায় এক মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দেওয়ার পর থানার ওসি রোকেয়া খানমের রোষানলে পড়ার অভিযোগ করেছেন শফিকুল ইসলাম মুসা নামের এক কলেজছাত্র।

তার দাবি, মাদক কারবারিকে ধরিয়ে দেওয়ার পর ওসি নিজেই তার কাছে ইয়াবা দাবি করছেন। ইয়াবা দিতে অস্বীকৃতি জানালে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর হুমকি ও ভয়ভীতি দেখানো হয়।

সোমবার (৩ আগস্ট) বাগেরহাটের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে শরণখোলা উপজেলার মঠেরপাড় এলাকার বাসিন্দা কলেজছাত্র মো. শফিকুল ইসলাম মুসা। অভিযোগের সঙ্গে অডিও কল রেকর্ড, ভিডিওসহ প্রয়োজনীয় প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।

লিখিত অভিযোগে শফিকুল ইসলাম মুসা বলেন, শনিবার (২ আগস্ট) বিকেল ৫টার দিকে শরণখোলা থানা এলাকায় কথিত মাদক কারবারি ইলিয়াস তালুকদারকে দেখতে পেয়ে তিনি পুলিশকে খবর দেন। পরে ওসি রোকেয়া খানমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইলিয়াসকে আটক করে।

অভিযোগকারী দাবি করেন, ইলিয়াসকে আটকের পর ওসি তাকে ১০০ পিস ইয়াবা নিয়ে থানায় যেতে বলেন। এরপর ইলিয়াসের নামে তিনি মামলা দেবেন বলে জানান। একথা শুনে কলেজছাত্র বলেন, স্যার আমি কোথায় ইয়াবা পাব?

পরে আবার ৫০ পিস ইয়াবা থানার গেটের সামনে রেখে যেতে বলা হয়। ওসির বডিগার্ড নাহিদ হাসান সুমনের মাধ্যমে তাকে এ নির্দেশ দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শফিকুল আরও দাবি করেন, ইয়াবা দিতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে মাদক চোরাচালানের মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়। থানার কয়েকজন পুলিশ সদস্যও ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশের কথা বলে তার ওপর চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ করেছেন তিনি।

শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন।

তবে কলেজছাত্রের অভিযোগ অস্বীকার করেছেন শরণখোলা থানার ওসি রোকেয়া খানম। তিনি বলেন, রোববার বিকেল ৫টার দিকে ইলিয়াস তালুকদারকে ১৮ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও প্রায় ২৯ হাজার টাকাসহ আটক করা হয়েছে।

মুসাকে ইয়াবা দিতে বলার অভিযোগ অস্বীকার করে তিনি আরও বলেন, মুসাকে আমি কোনো ইয়াবা দিতে বলিনি। তাকে আমার কাছে আসতে বলেছি। অপরাধী ধরতে অনেক সময় বিভিন্ন ধরনের কৌশল বা ফাঁদ ব্যবহার করতে হয়।

অভিযোগে উল্লিখিত অডিও, ভিডিওসহ অন্যান্য প্রমাণের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, অভিযোগটি তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

চাঁদপুর নদী বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

১৫ বছরের চাকরিতে শতকোটি টাকার সম্পদের অভিযোগ, আলোচনায় পিআইও মনিরুজ্জামান

মাদক কারবারিকে ধরিয়ে দেওয়ায় ‘ইয়াবা চেয়েছেন’ ওসি, অভিযোগ কলেজছাত্রের

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই জাদুঘর, সাধারণের জন্য খুলছে পরদিন

মতিঝিলে ফের চাঁদাবাজির অভিযোগ: নতুন পরিচয়ে সক্রিয় পুরোনো সিন্ডিকেট, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

ধরাছোঁয়ার বাইরে ৩০ গডফাদার, মাদকের থাবায় বিপর্যস্ত চাঁদপুর

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে কটূক্তির অভিযোগ, এনসিপির নেতার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

নিলুফার ইয়াসমিনের বিরুদ্ধে দুর্নীতি-ঘুষ-বদলি বাণিজ্যের অভিযোগ

কাজ না করেই ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

১০

দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

১১

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

১২

রূপপুর প্রকল্পে দুই রুশ নাগরিকের সংঘর্ষ, একজন নিহত

১৩

দীর্ঘ বিরতির পর প্রকাশ্যে শেখ হাসিনা, আলোচনায় সাকিব আল হাসানের নাম

১৪

নারায়নগঞ্জের ফতুল্লায় যুবলীগ নেতা সজল-সজীব বাহিনীর স-ন্ত্রা-সী হা-মলা-য় আহত-৪

১৫

বোদায় সংযোগ সড়ক কেটে দেওয়ার অভিযোগ, যাতায়াতে দুর্ভোগে ১০ পরিবার

১৬

নিয়োগের ৪ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমানের পদত্যাগ

১৭

ভূমি অফিসে অনিয়মের অভিযোগে তহসিলদারসহ ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

১৮

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা, সন্ধ্যা থেকেই কার্যকর

২০