অনলাইন ডেস্ক
৪ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই জাদুঘর, সাধারণের জন্য খুলছে পরদিন

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই জাদুঘর, সাধারণের জন্য খুলছে পরদিন

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামীকাল বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরটি ঘুরে দেখবেন। সর্ব সাধারণের জন্যে উন্মুক্ত হবে পরদিন ৬ আগস্ট।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন, জুলাই জাদুঘর নিয়ে কোনো সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, প্রধানমন্ত্রী সকাল ৯টায় জুলাই স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। জাদুঘর উদ্বোধন উপলক্ষে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্টের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, ধীরে ধীরে জুলাই স্মৃতি জাদুঘরকে পরিপূর্ণ করা হবে।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের প্রথম দিন জাদুঘরটি শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। পরদিন থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘর খুলে দেওয়া হবে।

তিনি বলেন, প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

চাঁদপুর নদী বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

১৫ বছরের চাকরিতে শতকোটি টাকার সম্পদের অভিযোগ, আলোচনায় পিআইও মনিরুজ্জামান

মাদক কারবারিকে ধরিয়ে দেওয়ায় ‘ইয়াবা চেয়েছেন’ ওসি, অভিযোগ কলেজছাত্রের

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই জাদুঘর, সাধারণের জন্য খুলছে পরদিন

মতিঝিলে ফের চাঁদাবাজির অভিযোগ: নতুন পরিচয়ে সক্রিয় পুরোনো সিন্ডিকেট, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

ধরাছোঁয়ার বাইরে ৩০ গডফাদার, মাদকের থাবায় বিপর্যস্ত চাঁদপুর

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে কটূক্তির অভিযোগ, এনসিপির নেতার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

নিলুফার ইয়াসমিনের বিরুদ্ধে দুর্নীতি-ঘুষ-বদলি বাণিজ্যের অভিযোগ

কাজ না করেই ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

১০

দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

১১

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

১২

রূপপুর প্রকল্পে দুই রুশ নাগরিকের সংঘর্ষ, একজন নিহত

১৩

দীর্ঘ বিরতির পর প্রকাশ্যে শেখ হাসিনা, আলোচনায় সাকিব আল হাসানের নাম

১৪

নারায়নগঞ্জের ফতুল্লায় যুবলীগ নেতা সজল-সজীব বাহিনীর স-ন্ত্রা-সী হা-মলা-য় আহত-৪

১৫

বোদায় সংযোগ সড়ক কেটে দেওয়ার অভিযোগ, যাতায়াতে দুর্ভোগে ১০ পরিবার

১৬

নিয়োগের ৪ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমানের পদত্যাগ

১৭

ভূমি অফিসে অনিয়মের অভিযোগে তহসিলদারসহ ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

১৮

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা, সন্ধ্যা থেকেই কার্যকর

২০