আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং এর আগে ব্যাংককর্মীকে অপহরণ, মারধর, ছিনতাই ও চাঁদা দাবির মামলায় নাম জড়ানোর ঘটনায় বগুড়া জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে সাময়িকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে দলটি।
মঙ্গলবার এনসিপির কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা এক নোটিশে জানানো হয়, শওকত ইমরানের বিরুদ্ধে নৈতিক স্খলন এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
দলীয় নির্দেশনা অনুযায়ী, নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের কাছে লিখিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ জমা দিতে হবে। অন্যথায় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
এর আগে এক ব্যাংককর্মীকে জোরপূর্বক তুলে নিয়ে মারধর, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং পরে বিকাশের মাধ্যমে অর্থ দাবি করার অভিযোগে শওকত ইমরানের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তার ২২ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
মন্তব্য করুন