অনলাইন ডেস্ক
৫ অগাস্ট ২০২৬, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এই সরকার ভাবছে সব দখল করবে, এটা শেখ হাসিনাও ভেবেছিল: নাহিদ

এই সরকার ভাবছে সব দখল করবে, এটা শেখ হাসিনাও ভেবেছিল: নাহিদ

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। একই সঙ্গে বিএনপি নেতৃত্বাধীন সরকারকে সতর্ক করেছেন তিনি।

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্য করা হচ্ছে। আবারও হল দখলের পাঁয়তারা চলছে। ক্যাম্পাস নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ প্রতিনিধি, ছাত্রশক্তির নেতৃত্বের ওপর হামলা করা হয়েছে। ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে ছাত্রদল ও তাদের সন্ত্রাসী বাহিনী। হবিগঞ্জে আমাদের ভাই আলিফের চোখ উপড়ে ফেলেছে।

সরকারকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ছাত্রদের সাথে কোনো ঝামেলায় জড়াবেন না। শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনা করতে দিন। শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক ধারা বজায় রাখুন। কর্মসংস্থানের ব্যবস্থা করুন। এই সরকার মনে করছে, তারা ক্ষমতায় আছে, সব দখল করবে। এটা শেখ হাসিনা ভেবেছিল, এর পরিণতি আপনারা দেখেছেন।

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা তুলে ধরে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, জুলাই বিপ্লবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল গণঅভ্যুত্থানের ট্রাম্প কার্ডের মতো। স্বৈরাচারী সরকার ভাবতেই পারেনি, প্রাইভেট এর শিক্ষার্থীরা এভাবে নেমে আসবে। সতেরো জুলাই দমন–পীড়নের পর সবাই ভেবেছিল, আন্দোলন আর সামনে এগিয়ে নেওয়ার মতো কেউ নেই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আত্মত্যাগকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রাইভেটের ভূমিকার স্বীকৃতি প্রয়োজন। ডকুমেন্টেশন প্রয়োজন। দুঃখের বিষয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে এ সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

আলোচনা সভায় বিশেষ অতিথি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতারা বক্তব্য দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০ লাখ টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ব্যবসায়ী মারুফ চৌধুরীর ওপর হামলার অভিযোগ

মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

সাবেক স্ত্রীকে হ/ত্যা করতে খু-নিকে ৫০ হাজার টাকা দেন জামায়াতকর্মী

সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার

খুলনায় শিশু ধ-র্ষ-ণচেষ্টার অভিযোগে দোকানি গ্রেপ্তার

ভোলায় মৃত শিক্ষকের নামে দুই দশক বেতন উত্তোলনের অভিযোগ, তদন্তের দাবি

শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন : রিজভী

আপত্তিকর ভিডিও বিতর্ক: বগুড়ার এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত বিজিবি মোতায়েন

না ফেরার দেশে ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

১০

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট: এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেফতার

১১

ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত

১২

সাভারে এমপি, স্ত্রী ও ভাই তিনজনই শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি

১৩

এই সরকার ভাবছে সব দখল করবে, এটা শেখ হাসিনাও ভেবেছিল: নাহিদ

১৪

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান: বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা

১৫

জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধ-র্ষ-ণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে বিদ্যালয়ে ভাঙচুর ও অ-গ্নিসংযোগ

১৬

২১ কোটি টাকার ভবন আড়াই কোটিতে নিলামের অভিযোগ, কাওসার মোর্শেদের বিরুদ্ধে তদন্তের দাবি

১৭

সাইদুর রহমানকে ঘিরে বিআইডব্লিউটিএতে শত কোটি টাকার কেলেঙ্কারি?

১৮

দুর্নীতির অভিযোগে তদন্তাধীন ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

১৯

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক: শুধু পুরুষের শাস্তির বিধান কেন বৈধ, জানতে চেয়ে হাইকোর্টের রুল

২০