অনলাইন ডেস্ক
৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রগ কেটে ইতিহাস তৈরির মন্তব্যে তোলপাড়, গকসু এজিএসের পোস্ট ঘিরে বিতর্ক

রগ কেটে ইতিহাস তৈরির মন্তব্যে তোলপাড়, গকসু এজিএসের পোস্ট ঘিরে বিতর্ক

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সামিউল হাসান শোভনের একটি ফেসবুক পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। পোস্টে ছাত্রশিবিরের উদ্দেশে ‘রগ কেটে ইতিহাস তৈরি’ করার মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষার্থী, বিভিন্ন ছাত্রসংগঠন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে সামিউল হাসান শোভন বিএনপি-জামায়াত এবং ছাত্রদল-ছাত্রশিবিরের সম্পর্ক নিয়ে মন্তব্য করেন। একই পোস্টে অতীতে ছাত্রশিবিরের বিরুদ্ধে প্রচলিত ‘রগ কাটার’ অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি ‘সন্ত্রাস প্রতিরোধে প্রয়োজনে দুই-একটি রগ কেটে ইতিহাস তৈরি’ করার কথাও উল্লেখ করেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া ‘শিবির ক্যাডার নাসির’-কে উদ্দেশ করে পুনরায় সক্রিয় হওয়ার আহ্বানও জানানো হয়।

‘এটি ব্যক্তিগত মতামত’

বিতর্কের মুখে সামিউল হাসান শোভন বলেন, পোস্টটি তার ব্যক্তিগত মতামত। এর সঙ্গে গণ বিশ্ববিদ্যালয় বা গকসুর কোনো সাংগঠনিক অবস্থানের সম্পর্ক নেই। তিনি দাবি করেন, পোস্টে কোথাও গণ বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট কোনো ঘটনার উল্লেখ করা হয়নি; এটি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যক্তিগত পর্যবেক্ষণ।

সমালোচনায় শিক্ষার্থী ও গকসুর প্রতিনিধি

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী প্রিন্স সম্রাট মুস্তাকিম মন্তব্য করেন, একজন ছাত্র সংসদের দায়িত্বশীল প্রতিনিধির কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশিত নয়। তার মতে, এ ধরনের মন্তব্য সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে।

অন্যদিকে গকসুর ক্যান্টিন সম্পাদক মনোয়ার হোসেন অন্তর ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ‘ছাত্রদলের রগ কাটার জন্য প্রয়োজনীয় প্রসিডিউর’ শিরোনামে একটি পোস্ট দেন। সেখানে অস্ত্রোপচারের বিভিন্ন ধাপ উল্লেখ করে বিদ্রূপাত্মক মন্তব্য করা হয়।

ভিপির সংযত থাকার আহ্বান

গকসুর ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, ছাত্র সংসদের কোনো সদস্যের ব্যক্তিগত বক্তব্যের দায় প্রতিষ্ঠান বহন করবে না। তবে দায়িত্বশীল অবস্থানে থাকা ব্যক্তিদের বক্তব্যেও সেই দায়িত্ববোধের প্রতিফলন থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করতে পারে। তাই সংশ্লিষ্ট সবাইকে ব্যক্তিগত মত প্রকাশে সংযত ও সচেতন থাকার আহ্বান জানান।

ছাত্রদলের প্রতিক্রিয়া

গণ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. নির্জন বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ তৈরির যেকোনো চেষ্টা প্রতিহত করতে ছাত্রদল প্রস্তুত রয়েছে। তার অভিযোগ, সহিংসতার ইঙ্গিতবাহী বক্তব্যের মাধ্যমে সন্ত্রাসী রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।

রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও আলোচনা

সাত বছর পর অনুষ্ঠিত গকসু নির্বাচনে সামিউল হাসান শোভন এজিএস পদে নির্বাচিত হন। নির্বাচন-পরবর্তী সময়ে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান। এছাড়া গত কয়েক মাসে শিবিরের বিভিন্ন কর্মসূচিতে তার উপস্থিতির ছবি ও তথ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ বরাবরের মতো এবারও অস্বীকার করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০ লাখ টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ব্যবসায়ী মারুফ চৌধুরীর ওপর হামলার অভিযোগ

মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

সাবেক স্ত্রীকে হ/ত্যা করতে খু-নিকে ৫০ হাজার টাকা দেন জামায়াতকর্মী

সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার

খুলনায় শিশু ধ-র্ষ-ণচেষ্টার অভিযোগে দোকানি গ্রেপ্তার

ভোলায় মৃত শিক্ষকের নামে দুই দশক বেতন উত্তোলনের অভিযোগ, তদন্তের দাবি

শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন : রিজভী

আপত্তিকর ভিডিও বিতর্ক: বগুড়ার এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত বিজিবি মোতায়েন

না ফেরার দেশে ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

১০

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট: এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেফতার

১১

ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত

১২

সাভারে এমপি, স্ত্রী ও ভাই তিনজনই শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি

১৩

এই সরকার ভাবছে সব দখল করবে, এটা শেখ হাসিনাও ভেবেছিল: নাহিদ

১৪

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান: বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা

১৫

জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধ-র্ষ-ণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে বিদ্যালয়ে ভাঙচুর ও অ-গ্নিসংযোগ

১৬

২১ কোটি টাকার ভবন আড়াই কোটিতে নিলামের অভিযোগ, কাওসার মোর্শেদের বিরুদ্ধে তদন্তের দাবি

১৭

সাইদুর রহমানকে ঘিরে বিআইডব্লিউটিএতে শত কোটি টাকার কেলেঙ্কারি?

১৮

দুর্নীতির অভিযোগে তদন্তাধীন ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

১৯

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক: শুধু পুরুষের শাস্তির বিধান কেন বৈধ, জানতে চেয়ে হাইকোর্টের রুল

২০