অনলাইন ডেস্ক
৫ অগাস্ট ২০২৬, ১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত

ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত
ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিজেদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণজমায়েত ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবির। বুধবার (৫ আগস্ট) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে মিছিল ও সমাবেশের ঘোষণা থাকলেও কর্মসূচি নির্ধারিত সময়ের কিছু পরে শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, সকাল ৭টা থেকেই ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকেন। পরে তারা মিছিল নিয়ে টিএসসি এলাকায় অবস্থান নেন।

কর্মসূচিতে অংশ নেয়া নেতাকর্মীরা ছাত্রদলের সাম্প্রতিক হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া এবং ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন।

এর আগে মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম কর্মসূচির ঘোষণা দেন। তিনি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন এবং দাবি করেন, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে এর রাজনৈতিক প্রভাব পড়তে পারে।

পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সব শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

সাবেক স্ত্রীকে হ/ত্যা করতে খু-নিকে ৫০ হাজার টাকা দেন জামায়াতকর্মী

সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার

খুলনায় শিশু ধ-র্ষ-ণচেষ্টার অভিযোগে দোকানি গ্রেপ্তার

ভোলায় মৃত শিক্ষকের নামে দুই দশক বেতন উত্তোলনের অভিযোগ, তদন্তের দাবি

শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন : রিজভী

আপত্তিকর ভিডিও বিতর্ক: বগুড়ার এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত বিজিবি মোতায়েন

না ফেরার দেশে ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট: এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেফতার

১০

ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত

১১

সাভারে এমপি, স্ত্রী ও ভাই তিনজনই শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি

১২

এই সরকার ভাবছে সব দখল করবে, এটা শেখ হাসিনাও ভেবেছিল: নাহিদ

১৩

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান: বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা

১৪

জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধ-র্ষ-ণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে বিদ্যালয়ে ভাঙচুর ও অ-গ্নিসংযোগ

১৫

২১ কোটি টাকার ভবন আড়াই কোটিতে নিলামের অভিযোগ, কাওসার মোর্শেদের বিরুদ্ধে তদন্তের দাবি

১৬

সাইদুর রহমানকে ঘিরে বিআইডব্লিউটিএতে শত কোটি টাকার কেলেঙ্কারি?

১৭

দুর্নীতির অভিযোগে তদন্তাধীন ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

১৮

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক: শুধু পুরুষের শাস্তির বিধান কেন বৈধ, জানতে চেয়ে হাইকোর্টের রুল

১৯

রগ কেটে ইতিহাস তৈরির মন্তব্যে তোলপাড়, গকসু এজিএসের পোস্ট ঘিরে বিতর্ক

২০