চাঁদপুর প্রতিনিধি
৬ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪০ লাখ টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ব্যবসায়ী মারুফ চৌধুরীর ওপর হামলার অভিযোগ

৪০ লাখ টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ব্যবসায়ী মারুফ চৌধুরীর ওপর হামলার অভিযোগ

চাঁদপুরের এক ব্যবসায়ীকে ৪০ লাখ টাকা পরিশোধের কথা বলে বাড়িতে ডেকে নিয়ে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মারুফ চৌধুরী(৫০)। প্রথমে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, গত ১ আগস্ট বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতের পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, আহত মারুফ চৌধুরীর(৫২) ছোট ভাই মো. তারেক চৌধুরী বাদী হয়ে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগে মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচানী মোল্লা বাড়ি গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র মোঃ খোরশেদ আলম(৫৫), নারায়নগঞ্জের এলাহী বেপারীর পুত্র নাজিম উদ্দিন বেপারী(৫৫) পাচানী গ্রামের জয়নাল আবেদীনের পুত্র দেলোয়ার হোসেন(৫১), মহসিন মোল্লার পুত্র মিরাজ মোল্লা(২৩), জয়নাল আবেদীনের পুত্র কাশেম মোল্লা(৫২),সহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

আহত মারুফ চৌধুরীর দাবি, তার ছেলে ইমরান হোসেনের সঙ্গে অভিযুক্তদের ব্যবসায়িক লেনদেন ছিল। চেকের মাধ্যমে দীর্ঘদিন আর্থিক লেনদেন চলছিল। ঘটনার দিন পাওনা ৪০ লাখ টাকা পরিশোধের কথা বলে তাকে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং প্রাণনাশের হুমকিও দেয়। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আহতের ছোট ভাই তারেক চৌধুরী বলেন, পাওনা টাকা দেওয়ার কথা বলে তার ভাইকে কৌশলে ডেকে নিয়ে হামলা চালানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে চাঁদপুর হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০ লাখ টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ব্যবসায়ী মারুফ চৌধুরীর ওপর হামলার অভিযোগ

মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

সাবেক স্ত্রীকে হ/ত্যা করতে খু-নিকে ৫০ হাজার টাকা দেন জামায়াতকর্মী

সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার

খুলনায় শিশু ধ-র্ষ-ণচেষ্টার অভিযোগে দোকানি গ্রেপ্তার

ভোলায় মৃত শিক্ষকের নামে দুই দশক বেতন উত্তোলনের অভিযোগ, তদন্তের দাবি

শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন : রিজভী

আপত্তিকর ভিডিও বিতর্ক: বগুড়ার এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত বিজিবি মোতায়েন

না ফেরার দেশে ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

১০

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট: এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেফতার

১১

ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত

১২

সাভারে এমপি, স্ত্রী ও ভাই তিনজনই শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি

১৩

এই সরকার ভাবছে সব দখল করবে, এটা শেখ হাসিনাও ভেবেছিল: নাহিদ

১৪

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান: বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা

১৫

জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধ-র্ষ-ণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে বিদ্যালয়ে ভাঙচুর ও অ-গ্নিসংযোগ

১৬

২১ কোটি টাকার ভবন আড়াই কোটিতে নিলামের অভিযোগ, কাওসার মোর্শেদের বিরুদ্ধে তদন্তের দাবি

১৭

সাইদুর রহমানকে ঘিরে বিআইডব্লিউটিএতে শত কোটি টাকার কেলেঙ্কারি?

১৮

দুর্নীতির অভিযোগে তদন্তাধীন ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

১৯

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক: শুধু পুরুষের শাস্তির বিধান কেন বৈধ, জানতে চেয়ে হাইকোর্টের রুল

২০