শেরপুর প্রতিনিধি
১২ অগাস্ট ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যরাতে নারীসহ পাসপোর্ট কর্মকর্তাকে হেফাজতে নিল পুলিশ

মধ্যরাতে নারীসহ পাসপোর্ট কর্মকর্তাকে হেফাজতে নিল পুলিশ

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ রুস্তম আলীকে এক নারীর সঙ্গে মধ্যরাতে তার সরকারি আবাসিক ভবন থেকে পুলিশ হেফাজতে নেওয়ার ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জিজ্ঞাসাবাদে ওই নারী নিজেকে অবিবাহিত দাবি করে রুস্তম আলীকে তার দুঃসম্পর্কের ‘দুলাভাই’ বলে পরিচয় দিয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে শেরপুর শহরের নবীনগর এলাকায় জেলা পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় অবস্থিত সহকারী পরিচালকের আবাসিক ভবন থেকে তাদের দুজনকে হেফাজতে নেয় শেরপুর সদর থানা পুলিশ।

অপরিচিত নারীকে নিয়ে সন্দেহ

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় সহকারী পরিচালক মোহাম্মদ রুস্তম আলীর বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন স্থানীয়রা।

পরে ওই নারী ও সহকারী পরিচালককে একই স্থানে অবস্থান করতে দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

পরে পুলিশ সহকারী পরিচালক মোহাম্মদ রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

‘উনি আমার দুলাভাই’

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী নিজেকে অবিবাহিত বলে দাবি করেন। একই সঙ্গে তিনি রুস্তম আলীকে তার দুঃসম্পর্কের দুলাভাই বলে পরিচয় দেন।

তার ভাষ্য, তিনি বেড়াতে সেখানে গিয়েছিলেন। তবে গভীর রাতে দুজন একই কক্ষে অবস্থান করার বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি এর বিস্তারিত ব্যাখ্যা দিতে পারেননি বলে জানা গেছে।

থানায় চলছে জিজ্ঞাসাবাদ

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি ও প্রাথমিক তথ্য যাচাই করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য সহকারী পরিচালক ও ওই নারীকে থানায় নেওয়া হয়।

ওসি বলেন, সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পাসপোর্ট অফিসের ভেতরে গভীর রাতে লোকজনের উপস্থিতি পাওয়ায় নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রাত আড়াইটার দিকে তাদের থানার হেফাজতে নেওয়া হয়। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এরপর প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ওই নারী ও পাসপোর্ট কর্মকর্তার সম্পর্ক এবং মধ্যরাতে সরকারি আবাসিক ভবনে তাদের অবস্থানের প্রকৃত কারণ কী ছিল, তা তদন্তের পরই পরিষ্কার হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল

৫ জেলায় বৃষ্টির শঙ্কা, সতর্কসংকেত জারি

জামিনপ্রক্রিয়া স্বচ্ছ করতে ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু আজ

মালয়েশিয়ায় ২ দিনের অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক

দুদক অভিযোগ থেকে ছাড় দিলেও সিআইডির অনুসন্ধানে সেই মোয়াজ্জেম

ব্যবহারিক পরীক্ষার নামে ২ হাজার টাকা আদায়ের অভিযোগ, বোর্ডের নির্দেশনা মানছে না সামসুল হক খান কলেজ

দেশজুড়ে লোডশেডিং: হামলার ভয়ে পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল!

৩০০ কোটি টাকার সম্পদের অভিযোগ, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে দুদকের তলব

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরু নিয়ে যা জানা গেল

১০

মধ্যরাতে নারীসহ পাসপোর্ট কর্মকর্তাকে হেফাজতে নিল পুলিশ

১১

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সর্বোচ্চ শাস্তির দাবি প্রসিকিউশনের

১২

তীব্র গরমের সঙ্গে ঘন ঘন লোডশেডিং, রংপুরে বেড়েছে হাতপাখার চাহিদা

১৩

পিআইওর বাসা থেকে বন্যাকবলিতদের জন্য আসা বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

১৪

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১৫

নতুন রাষ্ট্রপতি বরণে প্রস্তুত বঙ্গভবন

১৬

স্বাস্থ্য মন্ত্রণালয়ে ‘ভাগ্নি-জামাই’ সিন্ডিকেটের অভিযোগ, প্রশ্নে পদায়ন ও কেনাকাটা

১৭

ভারত-আফগানিস্তান সিরিজের সূচি চূড়ান্ত, ফিকে বাংলাদেশ সফরের আশা

১৮

রেস্তোরাঁয় ‘গোপন বৈঠক’ : আ. লীগের ৬ নেতাকর্মী রিমান্ড শেষে কারাগারে

১৯

মানিকগঞ্জে জবির শিক্ষার্থীবাহী বাসে হামলা-ভাঙচুর, আহত ৫

২০