ফেনী প্রতিনিধি
১২ অগাস্ট ২০২৬, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিআইওর বাসা থেকে বন্যাকবলিতদের জন্য আসা বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

পিআইওর বাসা থেকে বন্যাকবলিতদের জন্য আসা বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

ফেনীর ফুলগাজীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিসের এক কর্মচারীর ভাড়া বাসা থেকে অবৈধভাবে মজুদ করা বিপুল সরকারি ত্রাণের পণ্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফুলগাজী বাজার এলাকার দক্ষিণ শ্রীপুরের একটি বাসায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলগাজী থানার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীপুর (যুব উন্নয়নের পূর্ব-দক্ষিণ পাশে) অবস্থিত আব্দুল কাদেরের বহুতল ভবনের নিচতলায় ভাড়া থাকতেন ফুলগাজী উপজেলা পিআইও অফিস সহকারী আব্দুল বাকের। তিনি নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের আমিনউল্লাহর ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই বাসায় ২০২৪ সালের সরকারি ত্রাণের পণ্য অবৈধভাবে মজুদ রাখার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউসার হামিদ ও পুলিশের একটি দল, ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহিনসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ওই কর্মচারীর বাসার বিভিন্ন স্থানে লুকানো অবস্থা থেকে ৩০০ কেজি চাল, ৩২ লিটার সয়াবিন তেল, ৩০ কেজি লবণ, ৩০ কেজি চিনি, ৩৩ কেজি মসুর ডাল, ৩০ প্যাকেট (২০০ গ্রাম করে) হলুদের গুঁড়া, ৩২ প্যাকেট (১০০ গ্রাম করে) মরিচের গুঁড়া, ৩১ প্যাকেট (১০০ গ্রাম করে) ধনিয়া গুঁড়া পাওয়া যায়। সব মিলিয়ে ১০ বস্তা ত্রাণের প্যাকেট ও তিন বস্তা শুকনো খাবারের প্যাকেট উদ্বার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউসার হামিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। উদ্ধার করা পণ্য ২০২৪-২৫ সালের বন্যার সময় জনগণকে দেওয়ার জন্য এসেছিল।

নিত্যপ্রয়োজনীয় ব্যবহারের সামগ্রী রয়েছে। উদ্ধার করা পণ্য থানায় রাখা আছে। আরো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে গায়েব ৪ কোটি ৩৮ লাখ টাকা

স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

তানজিদের অনবদ্য ব্যাটিংয়ে মুগ্ধ অজি কিংবদন্তিরা

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

শাবিপ্রবিতে ‘বিকৃত কায়দায়’ র‌্যাগিং, তদন্তে কমিটি গঠন

মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে নতুন ৪ নাম, আলোচনায় যারা

পায়ে স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল ৩ হাজার ৯৩৫ ইয়াবা, আটক ২পায়ে স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল ৩ হাজার ৯৩৫ ইয়াবা, আটক ২

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, গৃহবধূকে হ/ত্যা/র অভিযোগে দেবরসহ গ্রেপ্তার ৩

১০

এসএসসিতে শতভাগ ফেল, ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে

১১

আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮

১৩

স্বাধীনতার ৫৫ বছরে ১৮ রাষ্ট্রপতি: কে, কতদিন দায়িত্বে ছিলেন

১৪

৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল

১৫

৫ জেলায় বৃষ্টির শঙ্কা, সতর্কসংকেত জারি

১৬

জামিনপ্রক্রিয়া স্বচ্ছ করতে ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু আজ

১৭

মালয়েশিয়ায় ২ দিনের অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক

১৮

দুদক অভিযোগ থেকে ছাড় দিলেও সিআইডির অনুসন্ধানে সেই মোয়াজ্জেম

১৯

ব্যবহারিক পরীক্ষার নামে ২ হাজার টাকা আদায়ের অভিযোগ, বোর্ডের নির্দেশনা মানছে না সামসুল হক খান কলেজ

২০