
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জ্যেষ্ঠ শিক্ষার্থীদের বিরুদ্ধে নবীন শিক্ষার্থীদের ‘বিকৃত কায়দায়’ র্যাগিংয়ের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বেলাল শিকদার।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক, অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সাদেকিন ইসলাম এবং মোহাম্মদ শোয়েব।
জানা যায়, গত সোমবার (১০ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলসংলগ্ন বড়গুল রিপন ছাত্রাবাসে র্যাগিংয়ের ঘটনা ঘটে।
ভোক্তভোগীদের বরাতে বিকৃত কায়দায় র্যাগিংয়ের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয়জুড়ে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় ভুক্তভোগী চার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত অভিযোগও দেন। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেন।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বেলাল শিকদার বলেন, ‘ঘটনার বিষয়টি জানার পর গতকালই প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ইতোমধ্যে তদন্তের বেশ কিছু কাজ সম্পন্ন হয়েছে।’
মন্তব্য করুন