অনলাইন ডেস্ক
১৪ অগাস্ট ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

মানিকগঞ্জে স্বামীর বিরুদ্ধে দায়ের করা যৌতুকের মামলা প্রমাণিত না হওয়ায় বাদী স্ত্রী মোসা. লাভলী আক্তারকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার স্বামী মো. আরিফুল ইসলাম রতনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বাদী ও আসামির উপস্থিতিতে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আদালতের বিচারক দোলন বিশ্বাস এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত লাভলী আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ জানুয়ারি মো. আরিফুল ইসলাম রতনের সঙ্গে লাভলী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর দাম্পত্য জীবনের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ১৫ মার্চ রতনের বিরুদ্ধে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ আনেন লাভলী। এ অভিযোগে সিংগাইর থানা আমলি আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা করেন তিনি।

মামলায় বাদীসহ মোট তিনজন সাক্ষ্য দেন। পরে আসামিপক্ষের আইনজীবীর জেরার সময় আদালতে উঠে আসে, বাদীর আরজিতে উল্লেখ করা ঘটনার প্রায় সাত মাস আগেই মামলার অভিযুক্ত রতন প্রবাসে চলে যান।

এ কারণে বাদীপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় রতনকে বেকসুর খালাস দেন আদালত। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের দায়ে বাদী লাভলী আক্তারকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়।

রায়ের পর লাভলী আক্তারের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট সমাপ্তি আক্তার জানান, ১০ দিনের সাজা হওয়ায় আপিলের শর্তে জামিনের আবেদন করা হয়। পরে আদালত মানবিক দিক বিবেচনা করে এক মাসের মধ্যে আপিল করার শর্তে এক হাজার টাকা বন্ডে লাভলী আক্তারের জামিন মঞ্জুর করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে গায়েব ৪ কোটি ৩৮ লাখ টাকা

স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

তানজিদের অনবদ্য ব্যাটিংয়ে মুগ্ধ অজি কিংবদন্তিরা

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

শাবিপ্রবিতে ‘বিকৃত কায়দায়’ র‌্যাগিং, তদন্তে কমিটি গঠন

মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে নতুন ৪ নাম, আলোচনায় যারা

পায়ে স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল ৩ হাজার ৯৩৫ ইয়াবা, আটক ২পায়ে স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল ৩ হাজার ৯৩৫ ইয়াবা, আটক ২

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, গৃহবধূকে হ/ত্যা/র অভিযোগে দেবরসহ গ্রেপ্তার ৩

১০

এসএসসিতে শতভাগ ফেল, ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে

১১

আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮

১৩

স্বাধীনতার ৫৫ বছরে ১৮ রাষ্ট্রপতি: কে, কতদিন দায়িত্বে ছিলেন

১৪

৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল

১৫

৫ জেলায় বৃষ্টির শঙ্কা, সতর্কসংকেত জারি

১৬

জামিনপ্রক্রিয়া স্বচ্ছ করতে ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু আজ

১৭

মালয়েশিয়ায় ২ দিনের অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক

১৮

দুদক অভিযোগ থেকে ছাড় দিলেও সিআইডির অনুসন্ধানে সেই মোয়াজ্জেম

১৯

ব্যবহারিক পরীক্ষার নামে ২ হাজার টাকা আদায়ের অভিযোগ, বোর্ডের নির্দেশনা মানছে না সামসুল হক খান কলেজ

২০