পঞ্চগড় প্রতিনিধি
৩ অগাস্ট ২০২৬, ২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোদায় সংযোগ সড়ক কেটে দেওয়ার অভিযোগ, যাতায়াতে দুর্ভোগে ১০ পরিবার

বোদায় সংযোগ সড়ক কেটে দেওয়ার অভিযোগ, যাতায়াতে দুর্ভোগে ১০ পরিবার

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের নয়াদিঘী এলাকায় দীর্ঘদিনের ব্যবহৃত একটি সংযোগ সড়ক কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে অন্তত ১০টি পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগীরা।

আবেদনে উল্লেখ করা হয়, উপজেলার ১ নম্বর সাকোয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নয়াদিঘী এলাকার ওই সংযোগ সড়কটি প্রায় ৩০ থেকে ৪০ বছর ধরে স্থানীয়রা ব্যবহার করে আসছেন। সড়কটি নয়াদিঘী-বামনহাট পাকা সড়কের সঙ্গে যুক্ত হওয়ায় প্রতিদিন পায়ে হাঁটা, ভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করত।

ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় বাসিন্দা মো. শাহ আলম রাস্তার একটি অংশ কেটে দেওয়ায় সংযোগ পথটি সংকুচিত হয়ে গেছে। এর ফলে অন্তত ১০টি পরিবারের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে ওই পথে ভ্যান ও অটোরিকশা চলাচল করতে না পারায় কৃষিপণ্য পরিবহন, দৈনন্দিন যাতায়াত এবং জরুরি প্রয়োজনে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।

লিখিত অভিযোগে আরও বলা হয়, রাস্তার পানি নিষ্কাশনের সুবিধার্থে ইউনিয়ন পরিষদের উদ্যোগে আগে দুটি কালভার্ট নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে সেগুলো অপসারণ করায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি জলাবদ্ধতার আশঙ্কাও তৈরি হয়েছে।

অভিযোগকারী মো. শাহীন আলম বলেন, বহু বছর ধরে ব্যবহৃত এই সংযোগ সড়কটি কেটে দেওয়ায় কয়েকটি পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তিনি প্রশাসনের প্রতি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত এবং রাস্তাটি পুনরায় চলাচলের উপযোগী করার দাবি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া আবেদনে স্থানীয় বাসিন্দা ইউনুছ আলী, শাহীন আলম, শা আলম, রস্তম আলী, একরামুল, মোজাম্মেল হক, আনোয়ারা বেগম, জামাল, সাঈদ, সাইদুল ইসলাম ও জহির উদ্দিনসহ একাধিক ব্যক্তি স্বাক্ষর করেছেন।

তাদের দাবি, দীর্ঘদিনের জনসাধারণের ব্যবহৃত এই সংযোগ সড়ক দ্রুত পুনরুদ্ধার করে স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. শাহ আলমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

চাঁদপুর নদী বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

১৫ বছরের চাকরিতে শতকোটি টাকার সম্পদের অভিযোগ, আলোচনায় পিআইও মনিরুজ্জামান

মাদক কারবারিকে ধরিয়ে দেওয়ায় ‘ইয়াবা চেয়েছেন’ ওসি, অভিযোগ কলেজছাত্রের

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই জাদুঘর, সাধারণের জন্য খুলছে পরদিন

মতিঝিলে ফের চাঁদাবাজির অভিযোগ: নতুন পরিচয়ে সক্রিয় পুরোনো সিন্ডিকেট, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

ধরাছোঁয়ার বাইরে ৩০ গডফাদার, মাদকের থাবায় বিপর্যস্ত চাঁদপুর

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে কটূক্তির অভিযোগ, এনসিপির নেতার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

নিলুফার ইয়াসমিনের বিরুদ্ধে দুর্নীতি-ঘুষ-বদলি বাণিজ্যের অভিযোগ

কাজ না করেই ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

১০

দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

১১

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

১২

রূপপুর প্রকল্পে দুই রুশ নাগরিকের সংঘর্ষ, একজন নিহত

১৩

দীর্ঘ বিরতির পর প্রকাশ্যে শেখ হাসিনা, আলোচনায় সাকিব আল হাসানের নাম

১৪

নারায়নগঞ্জের ফতুল্লায় যুবলীগ নেতা সজল-সজীব বাহিনীর স-ন্ত্রা-সী হা-মলা-য় আহত-৪

১৫

বোদায় সংযোগ সড়ক কেটে দেওয়ার অভিযোগ, যাতায়াতে দুর্ভোগে ১০ পরিবার

১৬

নিয়োগের ৪ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমানের পদত্যাগ

১৭

ভূমি অফিসে অনিয়মের অভিযোগে তহসিলদারসহ ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

১৮

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা, সন্ধ্যা থেকেই কার্যকর

২০