খেলা ডেস্ক
১৩ জুলাই ২০২৬, ৫:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’ বলছে ইংল্যান্ড

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’ বলছে ইংল্যান্ড

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার খবর ইংল্যান্ডে বেশ আলোড়ন তুলেছে। এই ম্যাচ নিয়ে অনেকেই নিজেদের মতামত দিচ্ছেন। তবে সবার চেয়ে আত্মবিশ্বাসী মনে হয়েছে সাবেক মিডফিল্ডার জো কোলকে। বুধবার আটলান্টায় লিওনেল মেসির বিপক্ষে বিতর্কিত এক ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।

নেটফ্লিক্স স্পোর্টসের এক অনুষ্ঠানে গ্যারি লিনেকার, অ্যালান শিয়েরার ও মাইকা রিচার্ডসের সঙ্গে ছিলেন কোল। সবাই সাবেক ইংল্যান্ড খেলোয়াড়। সেখানে আলোচনা হয় ইংল্যান্ডের বিপক্ষে মেসির প্রথম ম্যাচ নিয়ে। ২০০২, ২০০৬ ও ২০১০ বিশ্বকাপ খেলা কোল চ্যালেঞ্জের সুরে বলেন, ‘তাকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা তাকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, একদম নিশ্চিতভাবে।’

তখন উপস্থিত সবাই তাকে থামানোর চেষ্টা করেন। কোলের এই কথা শুনে তেঁতে গিয়ে মেসি যদি আবার দুর্দান্ত কোনো ম্যাচ খেলে বসেন, সেটা তারা কেউই চাননি। তারা বলেন, ‘এভাবে বলো না। পরে দেখা যাবে। আমি এখনই বলে দিচ্ছি, আমরা বিশ্বকাপের ফাইনালে যাব।’

রিচার্ডস অবশ্য মনে করেন, আর্জেন্টিনাকে হারাতে ইংল্যান্ডকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। কারণ আর্জেন্টিনার খেলোয়াড়রা ‘ধূর্ত ও জয়ী মানসিকতার’। তবে থমাস টুখেলের দলের শক্তির কথাও তুলে ধরেন তিনি। রিচার্ডস বলেন, ‘আর্জেন্টিনার শক্তির বিপরীতে আমাদের গতি অনেক বেশি। আমরাই জিতব। আমি এটা হাড়ে হাড়ে অনুভব করছি।’

মেসির বিপক্ষে কোলের এমন কড়া মন্তব্য অবাক করার মতো। কারণ এর আগে বহুবার প্রকাশ্যে মেসির প্রশংসা করেছেন তিনি। এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও মেসিকে এগিয়ে রেখেছিলেন তিনি। বিশ্বকাপের আগে কোল বলেছিলেন, ‘আমার মনে হয়, রোনালদো হয়তো রাতে বালিশে মাথা রেখে ভাবেন, ইশ, আমি যদি মেসির মতো ভালো হতে পারতাম। মেসি ঠিক আছে। সবকিছু জেতা একমাত্র সেই। হ্যাঁ, একমাত্র সেই শান্তিতে ঘুমায়।’

আগামী ১৬ জুলাই বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচের আগে যে এমন কথার লড়াই আরও চলতে থাকবে, তা বলাই বাহুল্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধ নিয়ে সৌদি-ইসরায়েলের ভিন্ন বার্তা, নতুন চাপে ট্রাম্প প্রশাসন

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক ভাঁওতাবাজি’: ইশরাক হোসেন

এআই প্রযুক্তিতে ভুয়া ছবি প্রচারের অভিযোগে পঞ্চগড়ে সনাতন সম্প্রদায়ের প্রতিবাদ

জমি বিরোধে নরসিংদীতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, অভিযুক্ত আ. লীগ নেতার ছেলে

জমির মালিকানা জটিলতায় সড়কের কাজ বন্ধ

শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানসহ দুজনের মৃত্যুদণ্ড

নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

গাছে বেঁধে নি-র্যা-তনের ভিডিও ছড়ানোর পর স্কুলছাত্রীর আ-ত্ম-হ-ত্যার চেষ্টা

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ থাকতে হবে বিশ্রামে

ভারতীয়দের আনতে সরকারের দ্বারস্থ বিসিবি!

১০

মেসেঞ্জারের আপত্তিকর চ্যাট ভাইরাল, ছাত্রশক্তির শাবিপ্রবি নেতাকে পদ থেকে অব্যাহতি

১১

আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে

১২

গবেষণায় উঠে এলো বাস্তবতা: ৪ কারণে নারীরা যৌ-ন পেশায় আসতে বাধ্য হন

১৩

বিশ্বকাপ বয়কটের পেছনের ইতিহাস: ফুটবলের বাইরে রাজনীতি ও প্রতিবাদের গল্প

১৪

বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৫

ক্ষমা চাইলেন মোদিকে ‘বাজে কথা’ বলা তরুণী

১৬

মিয়ানমারে পাচারের আগেই ৪৫০ বস্তা সার জব্দ, আটক ২৩

১৭

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের মতবিনিময়

১৮

মধ্যস্বত্বভোগী ও সরবরাহ ব্যবস্থার জটিলতায় চড়া মাছ-মাংসের বাজার

১৯

টঙ্গীতে দুই শিশুকে নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

২০