বিনোদন ডেস্ক
১৮ জুলাই ২০২৬, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই দশক পর আবারও পর্দার সেই জাদুকরি গল্প

দুই দশক পর আবারও পর্দার সেই জাদুকরি গল্প

দুই দশক আগে মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি সিনেমা ১৩ গোয়িং অন ৩০ আজও দর্শকদের কাছে নস্টালজিয়ার আরেক নাম। এক কিশোরীর হঠাৎ প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার জাদুকরি গল্প নিয়ে নির্মিত সিনেমাটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছিল। এবার সেই বহুল আলোচিত সিনেমাই নতুন আঙ্গিকে ফিরছে নেটফ্লিক্সে। এই রিবুটের বড় চমক হিসেবে থাকছেন হলিউড অভিনেত্রী জেসিকা অ্যালবা।

জানা গেছে, নতুন এই সিনেমায় জেসিকার সঙ্গে অভিনয় করছেন এমিলি ব্যাডার, লোগান লারম্যান ও অ্যাডেলিন রুডলফ। তবে কে কোন চরিত্রে অভিনয় করছেন কিংবা মূল গল্পে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে, সে বিষয়ে এখনই কিছু জানাননি নির্মাতারা।

২০০৪ সালে কলাম্বিয়া পিকচার্সের ব্যানারে মুক্তি পাওয়া ‘১৩ গোয়িং অন ৩০’ পরিচালনা করেছিলেন গ্যারি উইনিক। ছবির গল্প আবর্তিত হয়েছিল ১৩ বছর বয়সী জেনা রিঙ্ককে ঘিরে। এক জাদুকরি ঘটনার পর সে হঠাৎ ৩০ বছর বয়সী নারীর জীবনে প্রবেশ করে। নতুন সেই বাস্তবতায় নিজের স্বপ্ন, সম্পর্ক এবং বড় হয়ে ওঠার প্রকৃত অর্থ আবিষ্কার করতে থাকে জেনা। জেনিফার গার্নার ও মার্ক রাফালোর প্রাণবন্ত রসায়ন ছবিটিকে রোমান্টিক কমেডি ঘরানার অন্যতম স্মরণীয় সিনেমায় পরিণত করে। বক্স অফিসেও ছবিটি দারুণ সফল হয়।

সামাজিক মাধ্যমে এখনও ছবিটির বিভিন্ন দৃশ্য, সংলাপ এবং নাচের মুহূর্ত এ প্রজন্মের দর্শকদের মধ্যে সমানভাবে জনপ্রিয়। এমনকি সম্প্রতি ছবিটির গল্প অবলম্বনে একটি মিউজিক্যাল মঞ্চ প্রযোজনাও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

এবারের রিবুটে জেনিফার গার্নার অভিনয় না করলেও নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন। ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেসে ছবিটির শুটিং শুরু হয়েছে। নতুন সংস্করণটি পরিচালনা করছেন ব্রেট হ্যালি। রোমান্টিক কমেডি ঘরানায় দীর্ঘদিন পর জেসিকা অ্যালবার প্রত্যাবর্তন এবং জনপ্রিয় একটি সিনেমার নতুন নির্মাণ।

এই দুইয়ের সমন্বয়ে নেটফ্লিক্সের এই রিবুট ইতোমধ্যেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এখন দেখার বিষয়, দুই দশক আগের সেই গল্প নতুন প্রজন্মের দর্শকদের মনেও আগের মতোই জায়গা করে নিতে পারে কিনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

১

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

২

পুলিশের বর্ণনায় রংপুরের একই পরিবারের ৪ হত্যাকাণ্ড

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০