Janomukti News
২ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যাপিটাল ড্রামায় ‘আমার রাজ্যে তুমি’, তৌসিফের সঙ্গে পায়েল ও মালাইকা

ক্যাপিটাল ড্রামায় ‘আমার রাজ্যে তুমি’, তৌসিফের সঙ্গে পায়েল ও মালাইকা
ছবি- সংগৃহীত।

ভালোবাসা, ভাগ্য আর সম্পর্কের টানাপড়েন—এই তিনের সমীকরণে নির্মিত হয়েছে ক্যাপিটাল ড্রামার নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’। নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।

তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন কেয়া পায়েল ও মালাইকা চৌধুরী।
কেয়া পায়েলের সঙ্গে এর আগে একাধিক নাটকে অভিনয় করলেও মালাইকা চৌধুরীর সঙ্গে এবারই প্রথমবারের মতো কাজ করলেন তৌসিফ।

নাটকটি প্রসঙ্গে তৌসিফ মাহবুব কালের কণ্ঠকে বলেন, ‘এটাকে প্রেমের গল্প বলা যায় না, বলতে পারেন সম্পর্কের গল্প। চিরাচরিত গল্পের বাইরে এটা একটু অন্যরকম।

পায়েলের সঙ্গে আমার অনেক কাজ হয়েছে, এখানে মালাইকার সঙ্গে প্রথম। কাজটা করেও ভালো লেগেছে। আশা করি দর্শক পছন্দ করবেন কাজটা।’

‘আমার রাজ্যে তুমি’ নির্মাণ করেছেন মাসরিকুল আলম।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমি চেয়েছি দর্শক শুধু একটি সম্পর্ক নয়, সম্পর্কের পর মানুষের ভেতরে কী ঘটে, সেটাও অনুভব করুক। আশা করি নাটকটি শেষ হওয়ার পরও এর চরিত্রগুলো দর্শকের মনে অনেক দিন বেঁচে থাকবে।’
নির্মাতার কথায়, নাটকটি এমন কিছু মানুষের গল্প, যারা একে অপরকে গভীরভাবে ভালোবাসলেও সময়, ভুল সিদ্ধান্ত ও ভাগ্যের কাছে শেষ পর্যন্ত হেরে যায়। সম্পর্কের জটিলতা এবং তার প্রভাবই গল্পটির মূল উপজীব্য।

জানা গেছে, খুব শিগগিরই ‘আমার রাজ্যে তুমি’ নাটকটি ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।

তথ্য সূত্র: কালের কন্ঠ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

১

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

২

পুলিশের বর্ণনায় রংপুরের একই পরিবারের ৪ হত্যাকাণ্ড

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০