খেলা ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জার্মানি-আর্জেন্টিনার বিপক্ষেও জয়ের মানসিকতা চান বাংলাদেশের কোচ টমাস ডুলি

প্রতিপক্ষ জার্মানি, ব্রাজিল কিংবা আর্জেন্টিনা—দল যেই হোক, লক্ষ্য একটাই; জয়। এমনই জয়ী মানসিকতা বাংলাদেশের ফুটবলারদের মধ্যে গড়ে তুলতে চান জাতীয় দলের প্রধান কোচ টমাস ডুলি। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দলের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কথা বলতে গিয়ে নিজের প্রত্যয়ের কথা স্পষ্টভাবে জানিয়েছেন তিনি।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর একটি হোটেলে সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডুলি বলেন, জয়ের মানসিকতাই একটি দলের সবচেয়ে বড় শক্তি। তাই খেলোয়াড়দের মধ্যেও সেই বিশ্বাস তৈরি করাই এখন তার প্রধান লক্ষ্য।

নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপকে ঘিরে বেশ আশাবাদী বাংলাদেশ কোচ। দীর্ঘ ২৩ বছর পর আবারও শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের হয়ে দুটি বিশ্বকাপ খেলা টমাস ডুলি কোচিং ক্যারিয়ারেও সমৃদ্ধ অভিজ্ঞতার অধিকারী। যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ফিলিপাইন ও গায়ানার মতো দলকেও প্রশিক্ষণ দিয়েছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ দলেও বিজয়ী মানসিকতা গড়ে তুলতে চান তিনি।

ডুলি বলেন, “আমরা কার বিপক্ষে খেলছি, সেটি গুরুত্বপূর্ণ নয়। জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা অন্য যে কোনো দলের বিপক্ষেই খেলি না কেন, আমি জিততে চাই। এই মানসিকতাই খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে দিতে চাই।”

তিনি জানান, বর্তমান বাংলাদেশ দলে তরুণ ও অভিজ্ঞ ফুটবলারের সমন্বয় রয়েছে। প্রত্যেকেই নিজস্ব যোগ্যতায় জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। তাই মাঠে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে ডুলি বলেন, দল এমন ফুটবল উপহার দিতে চায়, যাতে দর্শকরা খেলা শেষে গর্ব নিয়ে স্টেডিয়াম ছাড়তে পারেন। জয়ই তাদের মূল লক্ষ্য হলেও ফুটবলে ভুল হওয়া স্বাভাবিক বলেও উল্লেখ করেন তিনি।

ঘরের মাঠে দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপকে বাংলাদেশের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন এই মার্কিন কোচ। তার ভাষায়, “টুর্নামেন্টে আমাদের একমাত্র লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। খেলোয়াড়দের বলেছি, মাঠে নেমে শতভাগ উজাড় করে দিতে। এরপরও প্রতিপক্ষ ভালো খেললে সেটি মেনে নিতে হবে।”

তিনি আরও বলেন, বিশ্বমানের ফুটবলাররাও ভুল করেন। তাই সমর্থকদের প্রতি অনুরোধ থাকবে, ভুল হলে যেন তারা অতিরিক্ত কঠোর সমালোচনা না করেন; বরং দলকে সমর্থন দিয়ে পাশে থাকেন।

উল্লেখ্য, বাংলাদেশ এখন পর্যন্ত মাত্র একবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। ২০০৩ সালে দেশের মাটিতে সেই ঐতিহাসিক সাফল্যের পর আর ট্রফি স্পর্শ করা হয়নি। এবার টমাস ডুলির নেতৃত্বে সেই ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ ফুটবল দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

১

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

২

পুলিশের বর্ণনায় রংপুরের একই পরিবারের ৪ হত্যাকাণ্ড

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০