অনলাইন ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগস্টেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম, ডিজেল ১১৫ ও অকটেন ১৪৫ টাকা

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ওঠানামা অব্যাহত থাকলেও দেশের বাজারে আগস্ট মাসেও ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ আগস্ট থেকে আগের নির্ধারিত মূল্যেই এসব জ্বালানি তেল বিক্রি হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগস্ট মাসে প্রতি লিটার ডিজেলের দাম থাকবে ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা। অর্থাৎ সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই আগামী মাসেও কার্যকর থাকবে।

এর আগে গত ৩১ মে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছিল। এরপর জুন ও জুলাই মাসেও সরকার কোনো ধরনের মূল্য সমন্বয় করেনি। টানা তৃতীয় মাসের মতো আগস্টেও একই দাম বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হলো।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগস্ট মাসের জন্য বিদ্যমান মূল্যহার অপরিবর্তিত থাকবে এবং ১ আগস্ট থেকে তা কার্যকর হবে।

সরকার ২০২৫ সালের মার্চ মাস থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে। ওই ব্যবস্থার আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি সেচ, পরিবহন এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। বাকি চাহিদা পূরণ হয় পেট্রোল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি তেলের মাধ্যমে।

বর্তমানে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের খুচরা মূল্য নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অন্যদিকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), জেট ফুয়েল এবং ফার্নেস অয়েলের মূল্য নিয়মিত সমন্বয় করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা, সন্ধ্যা থেকেই কার্যকর

দুবাইয়ে শর্তসাপেক্ষ জামিনে কারামুক্ত সাবেক আইজিপি বেনজীর

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসী আটক, দেশে ফেরত ১২ হাজার ৬১৩ জন

ক্যাপিটাল ড্রামায় ‘আমার রাজ্যে তুমি’, তৌসিফের সঙ্গে পায়েল ও মালাইকা

দর্শনা সীমান্তে প্রায় ৭ কেজি সোনা জব্দ, ১৩ কোটি টাকার চালানসহ আটক ১

নওগাঁয় কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগে যুবক গ্রেপ্তার

‘হানি ট্র্যাপ’ কৌশলে তথ্য সংগ্রহের অভিযোগ, ঝাড়খণ্ড থেকে নারী গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে শতাধিক আমগাছ কেটে দিল দুর্বৃত্তরা

১০

৫০০ টাকার বকশিশ নিয়ে বিরোধ, বিয়ের আসরেই সংঘর্ষ

১১

ইরান যুদ্ধ নিয়ে সৌদি-ইসরায়েলের ভিন্ন বার্তা, নতুন চাপে ট্রাম্প প্রশাসন

১২

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক ভাঁওতাবাজি’: ইশরাক হোসেন

১৩

এআই প্রযুক্তিতে ভুয়া ছবি প্রচারের অভিযোগে পঞ্চগড়ে সনাতন সম্প্রদায়ের প্রতিবাদ

১৪

জমি বিরোধে নরসিংদীতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, অভিযুক্ত আ. লীগ নেতার ছেলে

১৫

জমির মালিকানা জটিলতায় সড়কের কাজ বন্ধ

১৬

শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানসহ দুজনের মৃত্যুদণ্ড

১৭

নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

১৮

গাছে বেঁধে নি-র্যা-তনের ভিডিও ছড়ানোর পর স্কুলছাত্রীর আ-ত্ম-হ-ত্যার চেষ্টা

১৯

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ থাকতে হবে বিশ্রামে

২০