অনলাইন ডেস্ক
১ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫০০ টাকার বকশিশ নিয়ে বিরোধ, বিয়ের আসরেই সংঘর্ষ

৫০০ টাকার বকশিশ নিয়ে বিরোধ, বিয়ের আসরেই সংঘর্ষ

বগুড়ার সদর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে গেটের বকশিশের টাকা নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। ঘটনার জেরে শেষ পর্যন্ত বিয়ে সম্পন্ন না করেই ফিরে যায় বরপক্ষ।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের তিলেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শাহ আলম ও সাগর নামে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ফেলুরপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে সাগর মিয়ার সঙ্গে তিলেরপাড়া গ্রামের টুটুল মিয়ার মেয়ে সাথী আক্তারের পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হয়। নির্ধারিত সময়ে বরযাত্রী কনের বাড়িতে পৌঁছানোর পর গেটের বকশিশের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বরপক্ষের দাবি, গেটের বকশিশের অর্থ নিয়ে বিরোধের জেরে তাদের ওপর হামলা চালানো হয়। এতে নারী-পুরুষসহ কয়েকজন আহত হন। তাদের অভিযোগ, হামলার সময় প্রায় ১৫টি মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী হারিয়ে যায় এবং বরযাত্রী বহনকারী কয়েকটি যানবাহনও ভাঙচুর করা হয়।

বরের স্বজনদের ভাষ্য, গেটের বকশিশ হিসেবে ১ হাজার ৫০০ টাকা দাবি করা হলেও তারা ৫০০ টাকা দিতে রাজি ছিলেন। এ নিয়ে উত্তেজনা তৈরি হয়। পরে অনুষ্ঠানস্থল ত্যাগের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয় এবং মারধরের শিকার হতে হয় বলেও অভিযোগ করেন তারা।

অন্যদিকে কনেপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বরপক্ষের কয়েকজন প্রথমে উত্তেজনা সৃষ্টি করেন এবং বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। হামলা বা ছিনতাইয়ের অভিযোগও তারা নাকচ করেছেন।

বিয়ের ঘটক শামসুল হক জানান, বিয়ের আগে পোশাক নিয়ে দুই পক্ষের মধ্যে কিছু মতবিরোধ থাকলেও তা সমাধান করা হয়েছিল। পরে গেটের বকশিশের টাকা নিয়ে আবার বিরোধ তৈরি হয়। আলোচনা করে ৭০০ টাকায় সমঝোতা হলেও কনের শারীরিক প্রতিবন্ধী দাদাকে ধাক্কা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলাইমান আলী বলেন, গেটের বকশিশের টাকা নিয়ে শুরু হওয়া বাকবিতণ্ডাই পরে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতির অবনতি হলে বরপক্ষ অনুষ্ঠানস্থল ত্যাগের চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে উদ্ধার করে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, এ ঘটনায় বরপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে একটি পারিবারিক আয়োজন ভেঙে যাওয়া অত্যন্ত দুঃখজনক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা, সন্ধ্যা থেকেই কার্যকর

দুবাইয়ে শর্তসাপেক্ষ জামিনে কারামুক্ত সাবেক আইজিপি বেনজীর

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসী আটক, দেশে ফেরত ১২ হাজার ৬১৩ জন

ক্যাপিটাল ড্রামায় ‘আমার রাজ্যে তুমি’, তৌসিফের সঙ্গে পায়েল ও মালাইকা

দর্শনা সীমান্তে প্রায় ৭ কেজি সোনা জব্দ, ১৩ কোটি টাকার চালানসহ আটক ১

নওগাঁয় কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগে যুবক গ্রেপ্তার

‘হানি ট্র্যাপ’ কৌশলে তথ্য সংগ্রহের অভিযোগ, ঝাড়খণ্ড থেকে নারী গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে শতাধিক আমগাছ কেটে দিল দুর্বৃত্তরা

১০

৫০০ টাকার বকশিশ নিয়ে বিরোধ, বিয়ের আসরেই সংঘর্ষ

১১

ইরান যুদ্ধ নিয়ে সৌদি-ইসরায়েলের ভিন্ন বার্তা, নতুন চাপে ট্রাম্প প্রশাসন

১২

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক ভাঁওতাবাজি’: ইশরাক হোসেন

১৩

এআই প্রযুক্তিতে ভুয়া ছবি প্রচারের অভিযোগে পঞ্চগড়ে সনাতন সম্প্রদায়ের প্রতিবাদ

১৪

জমি বিরোধে নরসিংদীতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, অভিযুক্ত আ. লীগ নেতার ছেলে

১৫

জমির মালিকানা জটিলতায় সড়কের কাজ বন্ধ

১৬

শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানসহ দুজনের মৃত্যুদণ্ড

১৭

নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

১৮

গাছে বেঁধে নি-র্যা-তনের ভিডিও ছড়ানোর পর স্কুলছাত্রীর আ-ত্ম-হ-ত্যার চেষ্টা

১৯

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ থাকতে হবে বিশ্রামে

২০