অনলাইন ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
ছবি- সংগৃহীত।

হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য সংঘাত এড়াতে পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ এ আদেশ জারি করেন।

জারি করা আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সমাবেশ, শোভাযাত্রা, স্লোগান, মাইকিং, পিকেটিং এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হতে পারে—এমন সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বুধবার একই সময় ও একই স্থানে এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভার ঘোষণা দেয়। অন্যদিকে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদলও পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ডাক দেয়। দুই পক্ষের বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি এবং বিদ্যমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিবেচনায় সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, জনশৃঙ্খলা বজায় রাখা, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

এর আগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির দপ্তর সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, হবিগঞ্জে শান্তিপূর্ণ পদযাত্রা শেষে ফেরার পথে দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা চালানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে দেশের সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হল এলাকার সামনে এনসিপির পদযাত্রা শেষে ফেরার পথে তাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এতে কয়েকজন নেতা-কর্মী ও সাংবাদিক আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধে নরসিংদীতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, অভিযুক্ত আ. লীগ নেতার ছেলে

জমির মালিকানা জটিলতায় সড়কের কাজ বন্ধ

শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানসহ দুজনের মৃত্যুদণ্ড

নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

গাছে বেঁধে নি-র্যা-তনের ভিডিও ছড়ানোর পর স্কুলছাত্রীর আ-ত্ম-হ-ত্যার চেষ্টা

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ থাকতে হবে বিশ্রামে

ভারতীয়দের আনতে সরকারের দ্বারস্থ বিসিবি!

মেসেঞ্জারের আপত্তিকর চ্যাট ভাইরাল, ছাত্রশক্তির শাবিপ্রবি নেতাকে পদ থেকে অব্যাহতি

আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে

গবেষণায় উঠে এলো বাস্তবতা: ৪ কারণে নারীরা যৌ-ন পেশায় আসতে বাধ্য হন

১০

বিশ্বকাপ বয়কটের পেছনের ইতিহাস: ফুটবলের বাইরে রাজনীতি ও প্রতিবাদের গল্প

১১

বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১২

ক্ষমা চাইলেন মোদিকে ‘বাজে কথা’ বলা তরুণী

১৩

মিয়ানমারে পাচারের আগেই ৪৫০ বস্তা সার জব্দ, আটক ২৩

১৪

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের মতবিনিময়

১৫

মধ্যস্বত্বভোগী ও সরবরাহ ব্যবস্থার জটিলতায় চড়া মাছ-মাংসের বাজার

১৬

টঙ্গীতে দুই শিশুকে নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

১৭

রাজধানীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ

১৮

ডিএনসিসির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

বিএনপি নেতার গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০