অনলাইন ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপি-জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা

এনসিপি-জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা

পাবনার সাঁথিয়ায় জুমার নামাজে ইমামতি নিয়ে সৃষ্ট উত্তেজনার জেরে ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে আহত করার ঘটনায় এনসিপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে আহত ছাত্রদল নেতা মো. রাহাতের বাবা নজরুল ব্যাপারী বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাঁথিয়া পৌর যুব জামায়াতের সেক্রেটারি সাদ্দাম ফকির, উপজেলা এনসিপির সদস্যসচিব ফারুক হোসেন এবং পৌর এনসিপির সদস্যসচিব মুজাহিদ ফকির।

আহত রাহাত সাঁথিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৪ জুলাই সাঁথিয়া পৌরসভার ছেঁচানিয়া আফতাবনগর বাজার জামে মসজিদে জুমার নামাজে স্থানীয় ইমামের পরিবর্তে অন্য একজনকে দিয়ে নামাজ পড়ানোর উদ্যোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিদের আপত্তির পর রাজনৈতিক বিরোধ দেখা দেয়। পরে পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

অভিযোগে আরও বলা হয়, ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে জামায়াতে ইসলামীর স্থানীয় কার্যালয়ের সামনে রাহাতের পথরোধ করা হয়। এ সময় দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড ও চাইনিজ কুড়াল নিয়ে হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাহাতকে উদ্ধার করে প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাদী নজরুল ব্যাপারীর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে পরিকল্পিতভাবে তার ছেলের ওপর হামলা চালানো হয়েছে। তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্তে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধে নরসিংদীতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, অভিযুক্ত আ. লীগ নেতার ছেলে

জমির মালিকানা জটিলতায় সড়কের কাজ বন্ধ

শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানসহ দুজনের মৃত্যুদণ্ড

নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

গাছে বেঁধে নি-র্যা-তনের ভিডিও ছড়ানোর পর স্কুলছাত্রীর আ-ত্ম-হ-ত্যার চেষ্টা

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ থাকতে হবে বিশ্রামে

ভারতীয়দের আনতে সরকারের দ্বারস্থ বিসিবি!

মেসেঞ্জারের আপত্তিকর চ্যাট ভাইরাল, ছাত্রশক্তির শাবিপ্রবি নেতাকে পদ থেকে অব্যাহতি

আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে

গবেষণায় উঠে এলো বাস্তবতা: ৪ কারণে নারীরা যৌ-ন পেশায় আসতে বাধ্য হন

১০

বিশ্বকাপ বয়কটের পেছনের ইতিহাস: ফুটবলের বাইরে রাজনীতি ও প্রতিবাদের গল্প

১১

বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১২

ক্ষমা চাইলেন মোদিকে ‘বাজে কথা’ বলা তরুণী

১৩

মিয়ানমারে পাচারের আগেই ৪৫০ বস্তা সার জব্দ, আটক ২৩

১৪

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের মতবিনিময়

১৫

মধ্যস্বত্বভোগী ও সরবরাহ ব্যবস্থার জটিলতায় চড়া মাছ-মাংসের বাজার

১৬

টঙ্গীতে দুই শিশুকে নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

১৭

রাজধানীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ

১৮

ডিএনসিসির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

বিএনপি নেতার গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০