নিজস্ব প্রতিবেদক
২ জুলাই ২০২৬, ৪:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাকরির বিধিমালা লঙ্ঘন: দুই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা

চাকরির বিধিমালা লঙ্ঘন: দুই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা

সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বরিশাল বিভাগের দুই ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে চাকরি থেকে অপসারণ এবং অপরজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগীয় মামলার শুনানি শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ এ সিদ্ধান্ত দেন। ভূমি প্রশাসনে অনিয়ম ও দুর্নীতি রোধে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অপসারণ হওয়া কর্মকর্তা হলেন বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আছমা আক্তার। অভিযোগ রয়েছে, তিনি ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা না হওয়া সত্ত্বেও উপজেলার মাছরং ও জম্বুদ্বীপ মৌজার এসএ খতিয়ানের রেকর্ড অবৈধভাবে সংশোধন করেন। তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ার পাশাপাশি তিনি লিখিতভাবে অনিয়মের কথা স্বীকার করেন। পরে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।

অন্যদিকে, বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে খাস খতিয়ানভুক্ত জমির রশিদ ও দাখিলা প্রদান করে সরকারি জমি বেহাত করতে সহায়তার অভিযোগ প্রমাণিত হয়।

গত রোববার বিভাগীয় মামলার শুনানি শেষে দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলেও বিষয়টি বুধবার দুপুরের পর প্রকাশ্যে আসে।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, বিভাগীয় তদন্ত ও শুনানিতে দুই কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের পদক্ষেপ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতি থেকে বিরত রাখতে কার্যকর ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধে নরসিংদীতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, অভিযুক্ত আ. লীগ নেতার ছেলে

জমির মালিকানা জটিলতায় সড়কের কাজ বন্ধ

শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানসহ দুজনের মৃত্যুদণ্ড

নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

গাছে বেঁধে নি-র্যা-তনের ভিডিও ছড়ানোর পর স্কুলছাত্রীর আ-ত্ম-হ-ত্যার চেষ্টা

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ থাকতে হবে বিশ্রামে

ভারতীয়দের আনতে সরকারের দ্বারস্থ বিসিবি!

মেসেঞ্জারের আপত্তিকর চ্যাট ভাইরাল, ছাত্রশক্তির শাবিপ্রবি নেতাকে পদ থেকে অব্যাহতি

আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে

গবেষণায় উঠে এলো বাস্তবতা: ৪ কারণে নারীরা যৌ-ন পেশায় আসতে বাধ্য হন

১০

বিশ্বকাপ বয়কটের পেছনের ইতিহাস: ফুটবলের বাইরে রাজনীতি ও প্রতিবাদের গল্প

১১

বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১২

ক্ষমা চাইলেন মোদিকে ‘বাজে কথা’ বলা তরুণী

১৩

মিয়ানমারে পাচারের আগেই ৪৫০ বস্তা সার জব্দ, আটক ২৩

১৪

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের মতবিনিময়

১৫

মধ্যস্বত্বভোগী ও সরবরাহ ব্যবস্থার জটিলতায় চড়া মাছ-মাংসের বাজার

১৬

টঙ্গীতে দুই শিশুকে নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

১৭

রাজধানীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ

১৮

ডিএনসিসির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

বিএনপি নেতার গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০